৮ জুন থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট

আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৪৮

আগামী ৮ জুন মঙ্গলবার থেকে ট্রেনের টিকিট বিক্রির নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এদিন থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট। বর্তমানে শুধু অনলাইনেই টিকিট বিক্রি হচ্ছে।

নতুন নির্দেশনা অনুসারে, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে আগাম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

কাউন্টার ও মোবাইল অ্যাপস, অনলাইন কোটার অবিক্রীত টিকিট যাত্রা শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্ব হতে যুগপত্ভাবে অর্থাত্ যে কোনো মাধ্যমে ইস্যু করা হবে। জারিকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।