হেফাজত নেতা মামুনুলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৫০

হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় গ্রেফতার দলটির সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা থানার ভুঁইগড় এলাকায় পিবিআই জেলা শাখার কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ কার্যক্রম শুরু হয়।

পিবিআই জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।