তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশকে কোণঠাসা করতে চায় তাহলে দেশটি তার মূল্যবান বন্ু্ল হারাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট এরদোয়ান এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই এরদোয়ানের সঙ্গে প্রথম বৈঠক হতে যাচ্ছে। মঙ্গলবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটিকে দেওয়া এক সাক্ষাত্কারে এরদোয়ান বলেন, তুরস্ককে যারাই কোণঠাসা করতে চাইবে তারাই মূল্যবান বন্ধু হারাবে। তিনি বলেন, (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের চলমান উত্তেজনার কারণ কী? তথাকথিত আর্মেনিয়া গণহত্যা। তুর্কি প্রেসিডেন্টের প্রশ্ন, ‘আর্মেনিয়া নিয়ে কথা বলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কি আর কোনো সমস্যা নেই?’ —রয়টার্স
