বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৯৬ কোটি ৫০ লাখ ৩৩ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ হাজার ৫০৮ বোতল ফেনসিডিল, ১৩ হাজার বোতল বিদেশি মদ, ১,৮৫৮ ক্যান বিয়ার, ১,৫৮৮ কেজি গাঁজা, ১৬ কেজি ৮৭৯ গ্রাম হেরোইন, ১৩,৩৫৫টি উত্তেজক ইনজেকশন, ৪,২৮২টি ইস্কাফ সিরাপ, ২০,৯৯৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২,০৮,৬১৫টি অন্যান্য ট্যাবলেট। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৭৮ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৮ জন বাংলাদেশি নাগরিক ও তিন জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
