ভারতের উত্তরপ্রদেশ থেকে এক সাধুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে ‘সাধু’ সেজে ২ বছর মন্দিরে লুকিয়ে ছিলেন তিনি।
জানা যায়, উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার এক মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্যেন্দ্র শুক্ল (৫০)। মধ্যপ্রদেশের সভাপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা তিনি। ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলো সে।
সত্যেন্দ্র শুক্লকে ২ বছর ধরে তাকে খুঁজছে পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার মন্দির থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

সভাপুর থানার পুলিশ জানা, কালোজাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মামলাও দায়ের হয়েছিল। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সাভাপুর থানার ইনচার্জ এসপিএস চান্ডেল বলেন, অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার কোনো খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/টিআর
