কালাইয়ে গোপন বৈঠককালে জামায়াতের ৫ নেতা আটক

আপডেট : ০৩ জুন ২০২১, ১৪:০১

জয়পুরহাটের কালাই উপজেলায় গোপনে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর-এর জেলা আমীরসহ পাঁচ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে কালাই উপজেলা-পাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

No description available.

আটকরা হলেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো.তাইফুল ইসলাম (৪৭), কালাই পৌর জামায়াতে ইসলামীর আমীর মোজাফফর হোসেন (৪৭)।

এ তথ্য নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাই উপজেলা-পাড়ার উপজেলার জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআর