কোভিড-১৯ রোগীদের জন্য অনুমোদন ছাড়াই ওষুধ ফাবিফ্লু বিতরণ, ক্রয় এবং সংগ্রহ করার অভিযোগে গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দিল্লি হাইকোর্টকে এ বিষয়ে জানিয়েছে রাজ্য সরকারের ওষুধ নিয়ন্ত্রণ অধিদফতর। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেরি করা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে ফাউন্ডেশনটির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদালতের কাছে আবেদন জানিয়েছে দিল্লি সরকারের ওষুধ নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি মাদক বিক্রেতাসহ এ জাতীয় অন্যান্য মামলাও সংশ্লিষ্ট যাদের নজরে আনা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া দিল্লির বিধায়ক প্রবীন কুমারকেও মাদক এবং প্রসাধনী আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে, জানান আদালত।

একইসঙ্গে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই মামলার অগ্রগতির বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে ওষুধ নিয়ন্ত্রণ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই।
ইত্তেফাক/টিএ
