ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শতাধিক জনতার সামনে হিমেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাঁচার জন্য জন্য আকুতি করলেও কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। বরং তারা ঘটনাস্থলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে মারার দৃশ্য ধারণ করেন।
এ ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটায় দক্ষিণ কেরানীগঞ্জে কাউটাইল কান্দাপাড়া এলাকায়। নিহতের সজনদের অভিযোগ কিছুদিন পূর্বে এলাকায় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে র্যাব (১০) মাদকসহ আটক করে জেল হাজতে পাঠায়। এঘটনায় জাহাঙ্গীরের ছেলে মেয়েরা হিমলকে দায়ী করে আসছিলো। বুধবার রাত আটটায় জাহাঙ্গীরের বাড়ির সামনে হিমলকে একা পেয়ে অভিযুক্ত সুমন, নিলয়, প্রবীণ, মাহি, মলি, হৃদয়সহ সাত-আটজন লোক হিমলকে আটক করে হাত পা বেঁধে লাঠি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পেটাতে থাকে। এসময় ঘটনাস্থলে প্রায় শতাধিক লোকজন জড়ো হয়ে মোবাইলে এ দৃশ্য ভিডিও ধারণ করে। নিহত হিমেল বাঁচার জন্য হাজারো আকুতি জানালে কেউ তাকে উদ্ধার করেনি। পিটানোর একপর্যায় রাতে হিমেলের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, খবর পেয়ে রাত ১০ টায় হিমলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফার্মেসিতে নিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১২ টায় মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা হিমেলকে মৃত ঘোষণা করে।
পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে সুমন, প্রবীণ ও শরীফ নামে তিন জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এ ব্যাপারে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
