নির্মিত হলো প্রতিবন্ধীদের জন্য বিজ্ঞাপন

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:০৮

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মোবাইলের মাধ্যমে ভাতা প্রদানের (জিটুপি) বিষয়ে সকলকে জানানোর লক্ষ্যে একটি বিজ্ঞাপন নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি এরইমধ্যে বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নির্মিত এই বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন আমিনুর লিটন। পরিকল্পনা ও চিত্রনাট্য করেছেন রুহুল আমিন তুহিন এবং উপদেষ্টা হিসেবে ছিলেন সাংবাদিক, লেখক ও উপস্থাপক মাইনুল ইসলাম। বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরীসহ অনেকে। আরশিনগর মিডিয়ার ব্যানারে বিজ্ঞাপনটির নির্মাণের পেছনে কাজ করেছেন একঝাঁক মেধাবী তরুণ। বিজ্ঞাপনটিতে কীভাবে সহজেই বিধবারা ভাতা পাবে সেই বিষয়টিকে ফুটিয়ে তোলার পাশাপাশি প্রতিবন্ধীরা তাদের ভাতা দ্রুত কীভাবে মোবাইলে পাবে তা তুলে ধরা হয়েছে। যারা এখনো মোবাইলে ভাতা পান না তারা যেন সহজেই বুঝে এই ভাতার আওতায় চলে আসতে পারেন সেই কৌশলই উপস্থাপন করা হয়েছে  এতে।