তা র কা ব চ ন

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:১০

ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে ডায়ালগ বলা আর চরিত্রের প্রতি জাস্টিস করে অভিনয় করা, দুটো এক কথা নয়। একটা ডায়ালগ নিয়ে একজন শিল্পী ভাববেন। কতভাবে বলা যায়, সেটি আয়ত্ত করবেন। কিন্তু এখানে দেখা যায়, ওই ব্যক্তি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেভাবেই সংলাপ দিচ্ছেন, অভিনয় করছেন। ফলে অভিনেতা চরিত্রের ভেতরে ঢুকতে পারছেন না। চরিত্রটা পর্দায় ওই অভিনেতার মতোই আচরণ করছেন। অবশ্য সাবলীল বলে দর্শক ফাঁকটা ধরতে পারছেন না। ফলে চরিত্রের শারীরিক, মনস্তাত্ত্বিক জটিলতার ধরাছোঁয়ার বাইরে গিয়েই সহজভাবে সংলাপ বলে অনেকে তারকা বনে যাচ্ছেন। এটা শিল্পের প্রতি অন্যায়, অসততা।

 

অভিনয় আর চরিত্রের পার্থক্য প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম