পাকা রাস্তায় মাটি কেন?

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৪৫

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার করুণ অবস্থা। কিছু ব্যক্তির সুবিধার জন্য হাজার হাজার মানুষের চলাচলে বাধা সৃষ্টি হতে পারে না। পাকা রাস্তা মাটি দিয়ে ভরাট করার কথা কে কবে কোথায় শুনেছে? এমনটিই হয়েছে উল্লিখিত রাস্তায়। জনচলাচল নির্বিঘ্ন করতে রাস্তার ওপর থেকে মাটি সরিয়ে নেওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাওন হোসেন

ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট