করোনাকালে মানুষ নানান সমস্যায় জর্জরিত। আমাদের সবার একে অন্যের সমস্যায় এগিয়ে আসা উচিত। করোনার সংক্রমণ রোধে লকডাউনের সময় যাত্রী বহনকারী পরিবহনে প্রতি দুইজনের সিটে একজন এবং দুইজনের ভাড়া একজনকে দেওয়ার নিয়ম করা হয়। ঠিক তখনই কিছু অসাধু পরিবহন শ্রমিক, ব্যবসায়ী লকডাউনের অজুহাতে দুইজনের ভাড়া নিলেও যাত্রী নেওয়া হচ্ছে সব সিটের জন্য। সেইসঙ্গে কিছুদিন পরপর ভাড়া বাড়ানোর একটা প্রবণতাও দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে তাদের কারো সঙ্গে কথা বলতে চাইলে তারা বাক-বিতণ্ডাও সৃষ্টি করে। চলমান পরিস্থিতিতে নগরজীবন অনেকটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। নগরের অভ্যন্তরীণ যাত্রা এবং নগরের বাইরে যাওয়ার সময়ও যাত্রীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিনীতভাবে আবেদন জানাব পরিবহনভাড়া স্বাভাবিক করে দেওয়ার জন্য।
শাহ মো. আশরাফুল ইসলাম
হবিগঞ্জ
