রাস্তা নয় যেন মরণ ফাঁদ

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৪৬

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে কুয়াদা বাজার থেকে সাড়াপোলের রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদ হয়ে উঠেছে। রাস্তাটিতে যেমন ধুলো-বালির ঝড় ওঠে, তেমনি বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। কুয়াদা বাজার থেকে আট-দশ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তাটির এতটাই দুর্দশা যে, সুস্থ মানুষও রাস্তায় চলাচলের ফলে অসুস্থ হয়ে যায়। এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলের ফলে অনেকে এলার্জি, শ্বাসকষ্ট, চোখের সমস্যায় ভুগছেন। এ অবস্থায়, জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি অবিলম্বে সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রাজু আহমেদ

কুয়াদা বাজার, যশোর