যশোর সদর উপজেলা চেয়ারম্যান নীরার ইন্তেকাল

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৪৭

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ব্লাডপ্রেশার, হার্টের রোগ ও ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি যশোরে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।