নাজির হোসেন
গোমস্তাপুরের বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন (৭৪) গত বুধবার রাজশাহী মেডিক্যালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ঐদিন রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে খোয়াড়মোড়ে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ও বীর মুক্তিযোদ্ধা আখতার আলি কচি খানসহ স্থানীয়রা।
ফিরোজ হোসেন
শিবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন (৭০) গত বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার রাতে নিজ বাসভবনের পাশে আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
