শোক সংবাদ

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৪৭

মো. আলী হোসেন

কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. আলী হোসেন (৬৭) করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাদ আসর উপজেলার বড়কেশতলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম শোক প্রকাশ করেন। জানাজায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুস ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, লাকসাম পৌর মেয়র আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।