টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উপজেলার বাঁশতৈল ইউনিয়ন ৪-১ গোলে পৌরসভা দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে মির্জাপুর সরকারি কলেজ মাঠে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি। শ্রেষ্ঠ খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের হুমায়ুন খালেদ।
