শ্রীমঙ্গলে চাষ হচ্ছে বাদাম। এ উপজেলায় বাদাম চাষে কৃষকের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিলাশের পাড় এলাকায় দেড় শতক জমিতে পরীক্ষামূলকভাবে বাদাম চাষ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ চন্দ্র সরকার (৬৫)। তিনি জানান, অগ্রহায়ণ থেকে বৈশাখ চার মাস জমিটি পতিত পড়ে থাকে। তাই বিকল্প চিন্তা থেকে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বাদাম চাষ করে ব্যাপক লাভবান হয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি বলেন, তার সফলতায় উপজেলার অন্য কৃষকরাও বাদাম চাষে উত্সাহিত হয়ে উঠবেন।
