হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৯

পাথরঘাটায় হরিণের মাংসসহ সরোয়ার নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারের দক্ষিণ দিকে চরদুয়ানী খলিফার হাট রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় সঙ্গে থাকা জবাইকৃত ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। সরোয়ার পাথরঘাটার বাদুরতলা গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, সুন্দরবন থেকে পাচারকালে জবাইকৃত হরিণের মাংসসহ এক পাচারকারীকে এলাকাবাসী ধরে থানায় খবর দিলে আমরা আসামিসহ হরিণের মাংস জব্দ করে থানায় নিয়ে আসি। এসআই রাজেত আলি জানান, সে সময় আরো তিন পাচারকারী পালিয়ে যায়। আটক সরোয়ারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।