ডরীন হোটেলসে মিট লাভারস ফেস্ট

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:১৪

ডরীন হোটেলস এন্ড রিসোর্টসে আজ বৃহস্পতিবার (৩ জুন) শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল। চলবে আগামী ১২ই জুন পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভোজনবিলাসীদের জন্য স্বাধ্যবিধি মেনে পরিচালিত হবে এই আয়োজন। উৎসবে সহযোগী হিসেবে আছে ব্র্যাক ব্যাংক। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান হোটেল।

এই আয়োজনের প্রতিপাদ্য ‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই ব্র্যাক ব্যাংক’। উৎসবে জন প্রতি ৬২০০ টাকায় থাকছে বাফেট ডিনারের ব্যবস্থা। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য থাকছে বিশেষ অফার। কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে বাই ওয়ান গেট টু উপভোগ করবেন তারা। 

ভোজনরসিকদের জন্য উৎসবে থাকছে মজাদার সব খাবারের সমাহার। খাবার তালিকায় থাকছে,  ক্লাসিক স্টাফট বিফ রাওলাদে উইথ স্পিনাচ অ্যান্ড সান্ড্রাইড টমাটো/ক্লাসিক রিব আই, ক্লাসিক বাটার কর্ণ রাইস, তুস্কান বিফ লাজানিয়া, স্পাইসি ফ্লাঙ্ক স্টেইক, গ্রিল্ড টেন্ডারলইন, ব্রাজিলিয়ান পিকাইয়া, ক্লাসিক ল্যাম্ব শ্যাঙ্ক, ক্লাসিক কিং শ্রিম্প, লাইভ পাস্তা স্টেশন, বিফ সালাদ, সুশি স্টেশন , রাশিয়ান পটেটো সালাদ, চকলেট ফন্ডান্ট, ক্রিম ব্রুলে, ফ্রূট টারট, ক্লাসিক তিরামিসু, চকলেট মুস সহ ৬০টির বেশি মজাদার খাবার। 

ফেস্টিভ্যাল শেষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র‍্যাফেল ড্র। বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে পাবেন ২ জনের জন্য হোটেল দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে ২ রাত যাপন, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ২ জনের জন্য হোটেল পেনিসুয়েলাতে ২ রাত এবং রয়াল টিউলিপ বীচ রিসোর্টে ১ রাত যাপনের সুযোগ। সাথে থাকছে ইউএসবাংলা এয়ারলাইন্স এবং গো-যায়ান এর পক্ষ থেকে উপরিউক্ত গন্তব্বের জন্য ফ্রি রিটার্ন টিকিট। 

সরকারি সকল নির্দেশনা মেনে ব্যুফে ডিনারটির আয়োজন করা হয়েছে। উৎসব উপভোগ করতে চাইলে আগাম বুকিং দিতে হবে বলে জানান কর্তৃপক্ষ। 

ইত্তেফাক/এসএইচ