গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:১২

শ্রীনগরে পারভীন বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বালাশুর এলাকার আড়িয়াল বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। এছাড়া উত্তর বালাশুর বাঘাডাঙ্গা এলাকা থেকে ঐ নারীর স্বামী ওয়াহিদ মুন্সীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে স্বামীসহ বাসা থেকে তুলে নিয়ে পারভীনকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানায়, পারভীন বেগমের স্বামীর সঙ্গে প্রতিবেশীর জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে বাসা থেকে দুর্বৃত্তরা ওয়াহিদ মুন্সী ও পারভীন বেগমকে তুলে নিয়ে যায়। তাদের কয়েক জন ওয়াহিদ মুন্সীর পরিচিত। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম জানান, হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।