বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে যুব ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনানী রিয়াদ ও সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। জানা গেছে, ঘটনার সময় কার্যালয়ে যুব ইউনিয়নের কোনো নেতা উপস্থিত ছিলেন না। একই ফ্লোরে ছাত্র ইউনিয়নের অফিস রয়েছে। হঠাত্ করে কিছু লোক যুব ইউনিয়নের অফিসে সভা করতে গেলে যারা ছিল তারা বাধা দেন। বাধা পেয়ে যুব ইউনিয়ন কার্যালয়ে হামলা চালানো হয়। ঘটনাটি তদন্ত করছে সিপিবির কেন্দ্রীয় কমিটি।
