মত্স্য আয় ৩০ লাখের বেশি হলে দিতে হবে ১৫% কর

আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:১৪

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মত্স্য আয়ের কর বিদ্যমান তিনটি করধাপের পরিবর্তে চারটি করধাপের প্রস্তাব করা হয়েছে। সেখানে মত্স্যসংক্রান্ত আয় ৩০ লাখ টাকার বেশি হলে অবশিষ্ট আয়ের ওপর ১৫ শতাংশ করের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, মত্স্য আয়ের ২০ লাখ টাকা পরবর্তী অবশিষ্ট আয়ের ওপর ১০ শতাংশ এর পরিবর্তে ৩০ লাখ টাকা পরবর্তী অবশিষ্ট আয়ের ওপর ১৫ শতাংশ করহারের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে প্রথম ১০ লাখ টাকা পর্যন্ত আয় আগের মতো কর শূন্য রাখা হয়েছে। পরবর্তী ১০ লাখ টাকার পর্যন্ত আয়ের ওপর ২০২০-২১ অর্থবছরের মতো ৫ শতাংশ করহার দেখানো হয়েছে। তবে, এর পরের অবশিষ্ট আয়ের ওপর ২০২০-২১ অর্থবছরে ১০ শতাংশ করহারের কথা বলা হলেও প্রস্তাবিত বাজেটে এর পরের পরবর্তী ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ করহারের কথা বলা হয়েছে এবং বাকি অবশিষ্ট আয়ের ওপর ১৫ শতাংশ করহারের প্রস্তাব করা হয়েছে।