বাইডেনের সঙ্গে বৈঠক করবেন রানি এলিজাবেথ

আপডেট : ০৪ জুন ২০২১, ০০:৩১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস এ কথা জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, আগামী ১৩ জুন রবিবার উইন্ডসর ক্যাসলে এই বৈঠক হবে। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রিটেন সফর করবেন। ঐ সম্মেলনের পরই এই বৈঠক হবে।

ব্রিটেনের রানি হওয়ার পর এখন পর্যন্ত ১১ জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করেছেন রানি এলিজাবেথ। সেই হিসেবে বাইডেন হবেন তার সঙ্গে সাক্ষাত্কারী যুক্তরাষ্ট্রের ১২তম প্রেসিডেন্ট। ব্রিটিশ সিংহাসনে ৬৯ বছর থাকা রানি এলিজাবেথ শুধু প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ছাড়া সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই সাক্ষাত্ করেছেন। সর্বশেষ ২০১৯ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাত্ করেন।