চীনা প্রতিষ্ঠানে নাগরিকদের সব রকম বিনিয়োগ বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হুয়াওয়েসহ কয়েক ডজন চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন তিনি।
মোট ৫৯টি প্রতিষ্ঠানের ওপর আরোপ হতে যাওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এ নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত চীনা প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম কিংবা পণ্য কেনা-বেচা থেকে বিরত থাকতে হবে মার্কিন নাগরিকদের। এমনকি এখন থেকে এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে।

বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের এমন সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তেরই সম্প্রসারিত রূপ। এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, নিষিদ্ধের তালিকায় আগের ৩১ চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে বেশ কিছু নজরদারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। মার্কিন নাগরিকরা যেনো কোনোভাবেই চীনের সামরিক শিল্প কমপ্লেক্সকে অর্থায়ন না করাই, সেটা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
ইত্তেফাক/জেডএইচডি
