‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। তাদের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রমে অংশ নিয়েছে ইউএনডিপি সিউল পলিসি সেন্টার ও কোরিয়া বিশ্ববিদ্যালয়। গত ১ জুন প্রদর্শনীতে ‘দ্যা সল্ট ইন আওয়ার ওয়াটার’ চলচ্চিত্র দেখানো হয়। এসময় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিক, বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন খ্যাতিমান বাংলাদেশি পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

সম্প্রতি সমাপ্ত ‘২০২১ পি ৪জি সিওল’ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত পুরো সমাজের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বজুড়ে মনোভাব তুলে ধরেন রাষ্ট্রদূত আবিদদা ইসলাম। এছাড়া গ্লোবাল সেন্টারের দক্ষিণ এশীয় অফিসের আয়োজক দেশ হিসাবে বাংলাদেশের কার্যক্রমকে তুলে ধরেন তিনি।

পটুয়াখালীর প্রত্যন্ত এক চরে ১৫-২০ ঘর জেলের বসবাস। সেই জেলেপাড়ায় হঠাৎ এক ভাস্করের আগমন এবং তাকে ঘিরে গ্রামবাসীর জল্পনা কল্পনা, ভালো লাগা এবং পরিশেষে সংঘাত- এ নিয়েই ‘দ্যা সল্ট ইন আওয়ার ওয়াটার’ নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।
ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী ও আমিনুর রহমান মুকুলসহ অনেকে।
ইত্তেফাক/বিএএফ
