সালাহউদ্দিন লাভলু মানেই দারুণ গল্প। বিশেষ করে তার নির্মিত প্রায় সব ধারাবাহিকই হিট করেছে টেলিভিশনে। আবারও এই নির্মাতা নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন। নতুন ধারাবাহিকটির নাম ‘দ্য ডিরেক্টর’। তার পরিচালিত এই নাটকে স্বচরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
সালাহউদ্দিন লাভলু ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ আরও অনেকে।
.jpg)
‘দ্য ডিরেক্টর’ নাটকটি আগামী ৮ জুন থেকে প্রচারে আসছে। দেখানো হবে প্রতি শুক্রবার, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।
ইত্তেফাক/বিএএফ
