আপনার রাশিফল

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:২৫

মুহম্মদ আনিসুল হক

৫ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার 

আজ ২২ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৩ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:বুধ। আপনার শুভ সংখ্যা:৫। শুভ বার:বুধ। শুভ রত্ন:পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অনভেপ্রেত  কোনো সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় কমাতে চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়র সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মপ্রাপ্তি হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। পরিমিত আহার করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা যেতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।