গৌরীপুরে তালশাঁসের কদর বেড়েছে

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:২৭

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রচণ্ড গরমে গৌরীপুরে তালশাঁসের কদর বেড়েছে। সরজমিনে দেখা যায়, গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্ক, মধ্যবাজার, উত্তর বাজার, দোতলা মসজিদের সামনে, ভালুকা মোড়সহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে তাল শাঁস। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন এসব দোকানে। কেউ এখানেই খাচ্ছেন, কেউ কেউ বাড়ির জন্য কিনে নিচ্ছেন। তাল শাঁস বিক্রেতা আ. রহিম, আজিজুল হক জানান, প্রতিটি কচি তাল আনতে পরিবহনসহ পাঁচ-ছয় টাকা খরচ পড়ে। আর প্রতিটি তালের আঁটি পাঁচ টাকা করে বিক্রি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুন্নাহার বলেন, তাল শাঁস শরীরের জন্য অনেক উপকারী।