কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকার চলছেই

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৩

রাঙ্গামাটি প্রতিনিধি

মাছ শিকার বন্ধকালীন সময়েও রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকার চলছেই। মাছ শিকার বন্ধে অভিযান চালাচ্ছে বাংলাদেশ মত্স্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বুধবার সকালেও দারোগা পাহাড়সংলগ্ন একটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছ জব্দ করেছে বিএফডিসি। এর আগে মে মাসের ৩০ ও ৩১ তারিখ অভিযান চালিয়ে মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত নৌকা, প্রায় ৫০০ মিটার সুতা জাল এবং বিপুলসংখ্যক চাঁই জব্দ করা হয়। এ বিষয়ে বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে অবৈধভাবে হ্রদের মাছ শিকার ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।