মনোহরগঞ্জে তিন জুয়াড়ি আটক

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৫

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জে বৃহস্পতিবার রাতে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। উপজেলার ঝলম (দক্ষিণ) ইউপির ধিকচাঁন্দা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নন্দলাল দেবনাথ, শাহআলম ও জাহাঙ্গীর। এ সময় জুয়ার বোর্ড থেকে ১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ। মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুল কবির জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা হয়েছে। শনিবার আসামিদের  আদালতে পাঠানোর কথা জানান তিনি।