ফুলবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার দুই

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৫

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে শুক্রবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে বালারহাট- ফুলবাড়ী সড়কের হাসপাতাল মোড় এলাকায় পুলিশ একটি অটোবাইক তল্লাশি চালায়। এ সময় হাজরা খাতুনের কাছ থেকে এক কেজি গাঁজা ও একই এলাকায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে এক কেজি গাঁজাসহ রাশেদুল ইসলামকে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।