আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে—মো. নাজমুল হোসেন ভুঁইয়া (২১)। ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে। থানার ওসি মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, বুধবার গভীর রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের আ. মজিদ ভুঁইয়ার ছেলে মো. নাজমুল হোসেন ভুঁইয়া ঐ গৃহবধূকে (২১) ধর্ষণ করে। বৃহস্পতিবার বিকালে তিনি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করে। শুক্রবার সকালে অভিযোগটি থানায় ধর্ষণ মামলা হিসেবে রেকর্ড করা হয়।
