আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৮

রূপগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণসহ বহু মামলার আসামি সোলায়মান গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, তারাবো পৌরসভার কাউন্সিলর ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম মনিরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের  ভুলতা গাউছিয়া এলাকায় এ মানববন্ধন করা হয়। মানবন্ধনপূর্বক ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন ভুঁইয়া। বক্তব্য দেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ গোলাম রসুল কলি, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হারেজ, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান প্রমুখ। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার  ও নিরপরাধীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ বৃহত্তর গণ-আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।