আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৫০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে গতকাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে পানিতে ডুবে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, গ্রামের সিদ্দিকের একমাত্র ছেলে সাইদ বাড়ির পাশে খেলতে গিয়ে  খালের পানিতে পড়ে  যায়। খোঁজাখুঁজির পর সাইদের মা পাশের খালে ছেলের লাশ দেখতে পান। তার চিত্কারে আশপাশের লোকজন এসে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই ইউনিয়নের উলুকান্দি গ্রামে আড়াই বছর বয়সি এক শিশু বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা গেছে। তার নাম মুরসালিন। তার বাবার নাম ইউসুফ। গতকাল  এ  ঘটনা  দুটি ঘটে।