দোহায় আনন্দের মধ্যে দুঃখের সংবাদও আছে

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে থাকা বাংলাদেশ ফুটবল দল গোল করে ড্র করেছে। ম্যাচ জেতার মতো পরিস্থিতিও হয়েছিল কিন্তু সুযোগ কাজে না লাগাতে পারায় হয়নি। ১ পয়েন্ট পেয়ে বাংলাদেশ দলের মধ্যে যেমন আনন্দ আছে তেমনি দুঃসংবাদও রয়েছে।

বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা ইনজুরিতে পড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়ায় হতাশ বাংলাদেশ শিবির। সোহেল হাতে ব্যথা পেয়েছেন। তাকে ম্যাচ চলাকালীনই বসিয়ে দিতে হয়েছিল। গতকাল সোহেলের চিকিত্সা হয়েছে। দোহা হতে জানা গেছে, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলতে পারবেন না সোহেল রানা। দোহা হতে দলের ম্যানেজার ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল জানতে পারবেন সোহেল রানাকে কত দিন বিশ্রামে থাকতে হবে। কোচ জেমি অবশ্য এরই মধ্যে সোহেল রানার আশা ছেড়ে দিয়ে দল নিয়ে ভাবছেন।

করোনার কারণে সুফিল ইনজুরির কারণে গোলকিপার আশরাফুল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিনের যাওয়া হয়নি কাতার। তারও আগে স্ট্রাইকার জীবন হাঁটুর ইনজুরিতে ডাকও পাননি।