তা র কা ব চ ন

আপডেট : ০৪ জুন ২০২১, ২২:০৩

অভিনয়ের দিক থেকে একেকটা প্রজন্মকে আলাদা করা যায়। এক সময় হুমায়ুন ফরীদি, তৌকীর আহমেদ, জাহিদ হাসানদের অভিনয় অনেককে অনুপ্রাণিত করতো। তাদের অভিনয় এবং ব্যক্তিত্বকে আদর্শ মনে করা হতো। সেই জায়গা থেকে ক্রমেই সরছে মেধার মূল্যায়ন। শুধু অভিনয় করে গেলে হবে না। নতুনদের মধ্য আইডল হওয়ার মতো অভিনয়শিল্পী নেই। যে কাউকে অভিনয়ে দাঁড় করালে হবে না। শিল্পের প্রতি কতটা দায়বদ্ধতা রয়েছে, সেটার মূল্যায়ন করতে হবে। মেধাকে গুরুত্ব না দিলে দিনদিন মেধাশূন্যতা বাড়বেই। সিনেমা যেমন দর্শক হারিয়েছে, তেমনি আমরাও নাটক থেকে দর্শক হারাবো।

 

অভিনয়ে মেধা ও শিল্পের মূল্যায়ন প্রসঙ্গে অভিনেতা

আনিসুর রহমান মিলন