রাশিয়ায় এখন থেকে চরমপন্থিরা আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সরকার যাদের চরমপন্থি বলে চিহ্নিত করবে তারাই মূলত নির্বাচনে লড়াই করার সুযোগ হারাবেন বলে ধারণা। গতকাল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করায় সেটি আইনে পরিণত হলো। সরকারি ওয়েবসাইটে এই আইনটি প্রদর্শন করা হচ্ছে। গতকাল ছিল বিরোধী নেতা এবং পুতিনের কট্টর সমালোচক ও কারাবন্দি অ্যালেক্সেই নাভালনির জন্মদিন। আইন অনুযায়ী, চরমপন্থি বা সন্ত্রাসী সংগঠনগুলো তিন থেকে পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এসব সংগঠনের প্রতিষ্ঠাতা বা নেতাও পাঁচ বছরের জন্য নির্বাচন করতে পারবেন না। নাভালনির চিফ অব স্টাফ লিওনিড ভলকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন হঠাত্ করেই কিন্তু বিলটিতে স্বাক্ষর করেননি। —সিএনএন
