গাজায় আগ্রাসন চালালে আবার যুদ্ধ শুরু হবে: হামাস

আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:৪৫

আবার ইসরায়েলকে হুঁশায়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে তাহলে আবার যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছে। 

তরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির বরাতে জানা যায়, এক সাক্ষাৎকারে হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আবার যুদ্ধ শুরু হবে ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে ঘরহারা করার পরিকল্পনা করছে তারা। সে ক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।”

19 Palestinians injured by Israeli army in occupied West Bank

হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরাইলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

তার ভাষ্যমতে, “ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরাইল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সংঘর্ষ শুরু হবে।”

ইত্তেফাক/এএইচপি