এবার ১০০ সুপারি গাছ রোপণ করলেন সেই স্কুলশিক্ষক  

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৩৩

২ হাজার তালগাছ বীজ বপন করা সেই আলোকিত স্কুল শিক্ষক মো: নুরুল ইসলাম বিশ্ব পরিবেশ দিবসে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে এবার ১শ সুপারি গাছ রোপণ করেছেন।

No description available.

শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরের দৃষ্টি নন্দন ও সৌন্দর্য্য বাড়াতে শিশু একাডেমির সামনের রাস্তা এবং বায়তুল আমান বিএড কলেজের সামনে খিচুড়ী উৎসব মাঠের চারপাশে ১শ টি সুপারি গাছ রোপণ করেন। 

No description available.

শিক্ষক নুরুল ইসলাম ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ফকির আব্দুর রহমানের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। 

No description available.

এর আগে নুরুল ইসলাম শহরে রোপণ করেছেন কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় রোপন করেছেন ২ হাজার তালের বীজ।

ইত্তেফাক/এসজেড