তাপদাহে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটবাজারে কদর বেড়েছে আখের রসের। তৃষ্ণা মেটাতে নারী, পুরুষ, শিশু সবাইকে ভিড় করে আখের রস কিনতে দেখা যায়। আখের রস খুব মিষ্টি ও সুস্বাদু। বিক্রেতারা এক ধরনের ভ্রাম্যমাণ গাড়ির ওপর মেশিন বসিয়ে আখ মাড়াইয়ের মাধ্যমে রস বের করে কাচের গ্লাসে সরবরাহ করেন গ্রাহকদের। এই আখের রস কেনার জন্য টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন বিক্রেতাদের ভ্রাম্যমাণ গাড়ির সামনে। আখের রসের গ্লাস ১০ টাকা দরে বিক্রি হয়। আখের রস ব্যবসায়ী আলামিন জানান, পরিবারের জন্য অনেকেই ১০ থেকে ১২ গ্লাস একসঙ্গে ক্রয় করলে গ্লাসপ্রতি দাম কমিয়ে ৮-৯ টাকা নেওয়া হয়।
এ রস সব বয়সের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। গরমের দিনে পিপাসাকাতর পথিকের তৃষ্ণা মেটায়। আখের রসের চাহিদা থাকায় এ রস বিক্রি করেই স্বাবলম্বী হচ্ছেন অনেকে।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
