বিনোদন রিপোর্ট
অভিনেত্রী হিসেবে জাকিয়া বারী মম বরাবরই নিজের প্রতিটি কাজে সচেতনভাবেই এগুচ্ছেন। এমনকি প্রতিটি কাজে নিজেস্ব সিগনেচার রাখার মতো কাজ করছেন তিনি। গত ককেবছর ধরেই বাংলাদেশি চলচ্চিত্রে তার সফল পদচারণা। এবারে ইমনের বিপরীতে তার আরো একট চলচ্চিত্রের আনকাট ছাড়পত্র পেল। অঞ্জন আইচ পরিচালিত ছবিটির নাম ‘আগামীকাল’। গত ৩ জুন কোনো আপত্তি ছাড়াই সনদপত্র দিয়েছেন বোর্ড সদস্যরা।
‘আগামীকাল’ ছবিতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন, টুটুল চৌধুরী প্রমুখ। সদ্যপ্রয়াত এস এম মহসিন এই চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
