বিনোদন রিপোর্ট
বড় বড় সব অত্যাধুনিক অস্ত্র। বোতাম চাপতেই একের পর এক গুলি বের হচ্ছে। গুলিতে কুপোকাত হয়ে লুটিয়ে পড়ছে শত্রুরা। একটা সময় শুধু কম্পিউটারের ভিডিও গেমসে এমন দৃশ্য দেখা যেত। সেই দৃশ্যগুলো পরবর্তীতে চলে আসে সিনেপর্দায়। ১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কমব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় একই নামের সিনেমা। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। ১৯৯৭ সালে সিনেমাটির সিক্যুয়েল ‘মর্টাল কমব্যাট: অ্যানিহাইলেশন’ মুক্তি পায়। এবার নতুন করে নির্মিত হয়েছে ‘মর্টাল কমব্যাট’। মার্শাল আর্ট ঘরানার এ ছবি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ান চলচ্চিত্রকার সাইমন ম্যাকোয়েড। প্রযোজনা করেছেন জেমস ওয়েন। আজ থেকে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। সমালোচকদের মতে, ছবির আয়োজন ও নির্মাণে আকর্ষণ রয়েছে। সাফল্যের দিক থেকে আগের সিনেমাগুলোর চেয়ে এবারের সিক্যুয়েলটিকে বেশ এগিয়ে রাখছেন তারা।
