স্পুিনক টিকাও বানাবে সিরাম ইনস্টিটিউট

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৩০

অ্যাস্ট্রাজেনেকার পর এবার রুশ টিকা তৈরিও শুরু করতে যাচ্ছে ভারতের সিরাম ইনস্টিটিউট। ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রাথমিক অনুমোদন দিলেও স্পুিনক টিকা তৈরি শুরু করতে সিরামের আরো কয়েক মাস লাগবে। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিরাম ইনস্টিটিউটে এখন ‘টেস্ট লাইসেন্স’ দেওয়া হয়েছে, এখন তারা পরীক্ষামূলকভাবে টিকা তৈরি করতে পারবে, তবে বিক্রি করতে পারবে না। সেরাম ইনস্টিটিউটের মুখপাত্র এনটিভিকে বলেন, ‘আমরা স্পুিনক ভি তৈরির প্রাথমিক অনুমোদন পেয়েছি। সত্যিকারের উত্পাদন শুরু করতে কয়েক মাস লেগে যাবে।’

ভারতে রুশ টিকার প্রয়োগ এরই মধ্যে শুরু হয়েছে। এই টিকার প্রতি ডোজ কিনতে ভারতের খরচ হচ্ছে ৯৯৬ রুপি। সিরাম মুখপাত্র বলেন, স্পুিনক টিকা তৈরি শুরুর আগ পর্যন্ত কোভিশিল্ড এবং কোভোভ্যাক্স তৈরিতেই তাদের পূর্ণ মনোযোগ থাকবে। বিশ্বে টিকা উত্পাদনকারী সর্ববৃহত্ প্রতিষ্ঠান সিরাম এখন ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান নোভাভ্যাক্স উদ্ভাবিত কোভোভ্যাক্স টিকাও তৈরি করছে।

করোনা ভাইরাস মহামারির মধ্যে সিরাম টিকার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। ভারত সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় চুক্তি করেও বাংলাদেশসহ বিভিন্ন দেশকে টিকা দিতে পারছে না তারা। টিকার জন্য চাপ এড়াতে সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা ভারত ছেড়ে যুক্তরাজ্যে গিয়ে উঠেছেন। তবে টিকার উত্পাদন বাড়ানোর কথাও জানিয়েছে সিরাম। এখন মাসে সাড়ে ৬ কোটি ডোজ টিকা তারা তৈরি করলেও জুন মাসে তা প্রায় ৯ কোটি ডোজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।