গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ছয় চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরপিএমপি ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটরসাইকেল চুরির মামলায় শুভ আহমেদ ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মতে, গংগাচড়া থানার রবিউল হাসানকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আব্দুল বাতেন মিয়া, রবিউল ইসলাম ও হাসান আলী তুহিন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে আরো চোরাই পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরপিএমপি এডিসি অপরাধ শহিদুল্লাহ কাওছার, ওসি আব্দুর রশিদ, তদন্ত কর্মকর্তা এসআই এরশাদ আলীসহ অন্য কর্মকর্তারা।
