চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রাম থানাপুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই হোটেল ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো—উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের মো. রাসেল ও ধনুসাড়া গ্রামের মো. ইদ্রিস। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। উপ-পরিদর্শক শুভ দেবনাথ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঘোলপাশার বাবুর্চি এলাকায় আরিফ হোটেলে অভিযান চালিয়ে দুই কেজি ৮০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল ও মো. ইদ্রিসকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
