ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবি

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আগামী ১৫ দিনের মধ্যে ট্রেনের যাত্রাবিরতির দাবি করা হয়েছে। অন্যথায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার সকালে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের ব্যানারে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সব বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়। রেলওয়ে স্টেশনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ প্রমুখ । বক্তারা দ্রুত ট্রেন যাত্রাবিরতির আশাবাদ ব্যক্ত করেন।