গাইবান্ধা প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা শহরে এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মণ, মাছুদা আক্তার, কলি রানী বর্মণ, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।
