বিচারপতি লতিফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৫৯

সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে আজ তার যশোরের বাড়িসহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।  ১৯৭৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন ১৯৯১ সালের জানুয়ারিতে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন ২০০১ সালের ১ জানুয়ারি, অবসরে যান একই বছরের ২৮ ফেব্রুয়ারি। ২০০১ সালের ১৫ জুলাই অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন লতিফুর রহমান। ২০০১ সালের ১০ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। পরে ‘তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা’ নামে একটি বইতে লতিফুর রহমান তার প্রশাসনের ৮৭ দিনের অভিজ্ঞতা তুলে ধরেন।—প্রেস বিজ্ঞপ্তি