সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৫৯

 লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদ মমতাজ উদ্দিনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে লালপুর উপজেলা আওয়ামী লীগ তার কবর জিয়ারত ও সকাল ৮টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।

এছাড়া সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। ২০০৩ সালে নিজ বাড়িতে ফেরার পথে নেঙ্গপাড়া নামক স্থানে আততায়ীর ধারালো অস্ত্রের আঘাতে তিনি খুন হন।